সারাদেশ

সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: তিন যুবককে অস্ত্রসহ আটক করে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছে হারুন অর রশীদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়।

প্রত্যাহারের অফিস আদেশে উল্লেখ করেছে, নির্বাচন কমিশন ও পুলিশ সদর দফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দেয়া হয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল। এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়। অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা