সারাদেশ

সৈয়দপুরে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মেলেনি

আমিরুল হক, নীলফামারী: ১২ দিন অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি নীলফামারীর সৈয়দপুরের কলেজছাত্রী লাকী আক্তারের (১৭)। তিনি স্থানীয় মকবুল হোসেন বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন লাকী আক্তার। এ ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ লাকী আক্তার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মনপুর বাড়াইশালপাড়ার মৃত লুৎফর রহমানের মেয়ে।

নিখোঁজ ছাত্রীর মা লায়লা বেগম জানান, গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।

ওই দিন বিকেলের পর কলেজে খোঁজ নিলে অধ্যক্ষ বলেন, ওই দিন সে কলেজেও যায়নি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

লায়লা বেগম আরও বলেন, অনেক খোঁজাখুঁজির পর কোথাও মেয়ের সন্ধান না পেয়ে গত ২৮ ডিসেম্বর থানায় জানানো হয় এবং একটি জিডি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েটির মা। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা