সারাদেশ

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় আসামি ২ হাজার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জে দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার ওসি মো. মাসুক আলী।

তিনি বলেন, ঘটনায় আটক ১০ জনকে মামলার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। মামলায় জি কে গউছকে ছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামি করা হয়েছে।

এ ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, আমরা মারও খেলাম, এখন পালিয়েও থাকতে হচ্ছে। কেউ ঘরে ঘুমাতে পারছি না। অথচ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা যখন জড়ো হচ্ছিল তখন শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ বাঁধা দেয়, সংঘর্ষ হয়। ছাত্রদল নেতা সাইদুর রহমানের একটি চোখ নষ্ট হয়েছে। সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগানের অবস্থাও আশংকাজনক।

তবে পুলিশ সুপার এস এম মুরাদ আলির দাবি, কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না। নিরপরাধ কেউ হয়রানির শিকারও হবে না।

পুলিশ সুপার আরও বলেন, তবে যারা জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা