স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন
সারাদেশ

প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন (আনারস) প্রতিপক্ষ নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস দখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করেছে। তাদের হামলায় আনারস প্রতীকের ৩ জন কর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শাহীনের ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ ভোটের দিন র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান।

সান নিউজ/শওকত/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা