জাটকা
সারাদেশ

ধলেশ্বরী নদীতীরে ২৮ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে ২৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টার দিকে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি ও জেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. করিম উপস্থিত ছিলেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই কাওসার গণমাধ্যমকে জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে নদী তীরে জাটকা মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪টি বাক্সভর্তি জাটকা জব্দ করা হয়। প্রতিটি বাক্সে ২৫ কেজির অধিক পরিমাণ জাটকা ছিলো।

তবে অভিযানের সময় ঘটনাস্থলে জড়িত কেউ উপস্থিত ছিলো না, তাই কাউকে গ্রেফতার করা যায়নি। দুপুর ১টার দিকে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা