নোয়াখালীতে নৌকার প্রার্থীর সমর্থকদের অস্ত্রের মহড়া
সারাদেশ

নোয়াখালীতে নৌকার প্রার্থীর সমর্থকদের অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভোটার এবং স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ ওঠেছে।

সোমবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ডিস লাইন নামক স্থানে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু।

আনারস প্রতীকের প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পর গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় নৌকার প্রার্থী আমির হোসেন বাহাদুরের লোকজন ইউনিয়নের ডিস লাইন এলাকায় আমার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি আমি উপজেলা রিটার্নিং অফিসারকে জানানোর ৪৪ ঘন্টা পর সহকারী কমিশনার (ভূমি) এসে আমার কার্যালয়ের তালা খুলে দেয়। এরপর থেকে বাহাদুর তার বহিরাগত সন্ত্রাসীদের এনে আমাকে এবং আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে আমির হোসেন বাহাদুর নিজে এসে আমার একই অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে আনারস প্রতীকের লোকজনকে মারধর করে। পরের দিন বিকালে এর প্রতিবাদে আমার লোকজন বিক্ষোভ মিছিল বের করলে নৌকার প্রার্থীর ভাই ইসমাইল হোসেন রাকিবের নেতৃত্বে একদল হেমলেট সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত-সস্ত্র নিয়ে আমার লোকদের ওপর হামলা চালায় এবং ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনার পর প্রার্থীর ভাই রাকিবের নেতৃত্বে হেমলেট সন্ত্রাসীরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক তৈরী করছে।

নুরুল হুদা পাটোয়ারী দিপু আরও বলেন, বর্তমানে আমি এবং আমার লোকজন প্রচারণায় বের হতে পারছি না। আমরা যেখানেই যাচ্ছি তারা সন্ত্রাসী দিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনকে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা। এতে করে আমি এবং আমার কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একই সাথে সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা শঙ্কা প্রকাশ করছেন।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে আমরা মাঠে আছি, সাধারণ মানুষের পাশে আছি। গত পরশুদিন রাতে আমি যখন আমার প্রচারণা কার্যক্রমে দেবীপুর যাওয়ার পথে দিপুর লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। যে প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তিনি একজন জনবিচ্ছিন্ন প্রার্থী। তিনি এখনও কোন এলাকায় ভোট চাওয়ার জন্য যেতে পারেন নি। আনারস প্রতীকের প্রার্থী শুধু মাত্র ডিস লাইন এলাকায় বসে বসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অস্ত্র মহড়ার বিষয়ে আমির হোসেন বাহাদুর বলেন, আমার ছোট ভাই রাকিব নির্বাচনী প্রচারণায় গেলে দিপুর সন্ত্রাসীরা তাকে অস্ত্র নিয়ে ঘিরে ধরে। সেখানে ছবি তুলে তারা অপপ্রচার করছে। আমি নৌকা প্রতীকের প্রার্থী হয়েও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কারণ জনগণ আমাদের সাথে আছে, জনগণের ভোটে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে।

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে নেয়াজপুরে অস্ত্র হাতে বেশ কয়েকজন যুবকের ছবি ছড়িয়ে পড়লে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জুলকার নাঈম বলেন, নেয়াজপুরে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/রনি/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা