সারাদেশ

নাটোরে মাছসহ ট্রাক ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মাছসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) আটককৃত অভিযুক্ত ব্যক্তিদের রিমান্ড চেয়ে আবেদন করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম।

আটকরা হলেন, রাজশাহীর দূর্গাপুর উপজেলার সাইকেল মিস্ত্রি মোসলেম উদ্দিনের ছেলে সুদ কারবারি শফিকুল ইসলাম, নাটোর নলডাঙার এলাকার জিল্লুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার মাসুদ, দূর্গাপুর উপজেলার বড়দানপুর এলাকার ফারুকের ছেলে হেলপার রুহান, পবা উপজেলার জাগিরপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে নুর ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বেলাদুল ইসলামের ছেলে আব্দুর রাকিবের (৫৫) সাথে ট্রাক মালিক শফিকুল পূর্ব পরিচিত ছিলেন। এর মধ্যে গত ১৩ ডিসেম্বর শান্ত এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-২৯০০) ভাড়া করেন।

পরে ট্রাক মালিক শফিকুলের পরিকল্পনায় নাটোর বড়াইগ্রামের রাথুরিয়ায় হেলপার ও ড্রাইভারকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে মাছ ভর্তি ট্রাক ছিনতাইয়ের নাটক করেন শফিকুল ও নুর ইসলাম। পরে ছিনতাইকারীরা সিরাজগঞ্জে গিয়ে মাছ অন্য ট্রাকে বদলি করে অন্যত্র বিক্রি করেন। স্থানীয়দের অভিযোগ ট্রাক মালিক শফিকুল এভাবে দীর্ঘদিন মাছ ভর্তি ট্রাক ছিনতাই করে আসছে।

এদিকে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মাসুদের সাথে কথা বললে পুলিশের সন্দেহ হয়। পুলিশ মাসুদকে চাপ প্রয়োগ করলে মাসুদ স্বীকার করেন ট্রাক মালিক শফিকুল ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। পরে ঘটনার তিনদিন অভিযান পরিচালনা করে পলাতক আসামিদের আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম জানান, মাছসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা বের করার জন্য আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা