ছবি সংগৃহীত
সারাদেশ

তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ বিসিক শিল্পনগরীতে অবস্থিত আলমগীর ওয়েস্ট কনট নামে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি ইলেকট্রিক মটারসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে মূল গোডাউনে আগুন লাগেনি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ ওই তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্ত আগুন বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিসিক শিল্পনগরীতে তুলার কারখানার আগুন রাতেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা