ছবি সংগৃহীত
সারাদেশ

দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ার মিতালী মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মো. আরব হোসেনের ছেলে মো. ইব্রাহীম (১৯), আড়াইহাজারের গহরদী এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. আমির হোসেন (২৮), কুমিল্লার মেঘনার কান্দারগাঁও এলাকার মো. মহিউদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২৮), রাজবাড়ী সদরের সামাদ মৃধার ছেলে মো. আবদুল কুদ্দুস মৃধা (২৮), চাঁদপুরের ফরিদগঞ্জের ফকিরবাজার এলাকার মৃত হানিফের ছেলে মো. আরমান (২০)।

মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিলেন আটককৃতরা।

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি জিআই পাইপ, চারটি ছোরা, একটি রামদা উদ্ধার ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা