সারাদেশ

৫০ হাজার ইয়াবাসহ আটক-৭

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। মাদকবিরোধী এ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ কারবারিকে আটক করা হয়।

রবিবার(১২ ডিসেম্বর) সকালে হরিণা ফাঁড়ির নুইন্যা-মুইন্যা ব্রিজ এলাকা থেকে এসব ইয়াবা ও একটি কারসহ কারবারিদের আটক করা হয়।

আটকৃতরা হচ্ছে- সুলতান আহমদের পুত্র ওমর ফারুক, মৃত নবী হোছনের পুত্র শহীদুল ইসলাম, আলী আহমদের পুত্র জয়নাল আবেদীন, মাহবুবুল আলমের পুত্র রিদুয়ানুল করিম, আবদুর ছবুরের পুত্র মো: সজিব, মো: রাজু ও মৃত সাধন চৌধুরীর পুত্র ডাবলু চৌধুরী।

আটকৃতরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার, আমিরাবাদ সুন্নিয়া পাড়া সুখছড়ির বাসিন্দা বলে জানা গেছে।

পেকুয়া থানার উপপরিদর্শক মোজাম্মেল হোছাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস টিম। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হচ্ছে। পেকুয়া থানা প্রতিষ্টা হওয়ার পর থেকে এটাই ইয়াবার সর্ববৃহৎ চালান। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা