সারাদেশ

মেঘনায় অপহৃত জেলেরা উদ্ধার,আটক ৫

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে জলদস্যু দ্বারা অপহৃত ৫ জেলেকে উদ্ধার করে মজুচৌধুরীহাট নৌ-পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চররমনী মোহন এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ উদ্ধার কাজ সম্পন্ন করে নৌ-পুলিশ।

এসময় এলজি-গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করে নৌ-পুলিশ।

পরে রোববার সকালে (১২ ডিসেম্বর) মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় অপহরণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আটককৃত ৫ জলদস্যুকে গ্রেপ্তার দেখানো হয়।

মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ সূত্রে জানায়, শুক্রবার রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নদী এলাকা থেকে মাছ শিকার করছিলো জেলেরা। এসময় নোয়াখালীর হাতিয়ার জেলে নুরনবী, মো. মহিউদ্দিন, বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ ও লক্ষ্মীপুরের রামগতির আবদুল বারেককে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

চররমনীর একটি চরে একটি ইঞ্জিন চালিত ট্রলারে আটকে মারধর ও নির্যাতন করা হয়। পরে পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ ।

এক পর্যায় সন্ধ্যায় অপহৃত ওই ৫ জেলেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ভোলার কালুপুর গ্রামের জলদস্যু মঞ্জুর আলম বেপারী, একই গ্রামের আবদুর রহিম, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার হযরত আলী, রামগতির আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মো. হাসান। এসময় দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড কার্তুজ, ৩ টি ছেনি, নদীর ২টি চার্চ লাইট উদ্ধার করা হয়। জব্দ করা মুক্তিপনের কাজে ব্যবহৃত ইঞ্চিন চালিত ট্রলার।

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, আটক ৫ জলদস্যুর বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মামলায় তাদের ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া এ ঘটনার সাথে আরো কারা জড়িত রয়েছে। সেটি তদন্ত করে তাদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মুক্তিপনের জন্য মাঝিদের জিম্মি করা হয়েছিল। এসময় নদীতে অভিযান চালিয়ে ৫জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ৫ জেলেকে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়। নদীতে এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা