সংগৃহীত ছবি
সারাদেশ

রোহিঙ্গা বাবা-ছেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিহতরা হলেন, টেকনাফ জাদীমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ৭নং ব্লকের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে নুরুল্লাহ (৩৭) ও নুরুল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)।

জানা গেছে, বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাটের উত্তর পাশ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর দক্ষিণ পাশ থেকে বাবা নুরুল্লাহ’র ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাসেম বলেন, গতকাল নাফ নদী থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, নাফ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা