সারাদেশ

জামালপুরে পুলিশ সুপার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সঙ্গে আগামী দুই দিনের জন্য দেওয়া হয়েছে নতুন কর্মসূচি।

টানা আন্দোলনের সপ্তম দিন শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জেলার সাংবাদিকদের সব সংগঠনের অংশগ্রহণে শহরের বকুলতায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই নতুন কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মৌন মিছিল এবং রোববার ডিসি অফিস ঘেরাও।

জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে ও কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, নিউজ টুডের সাংবাদিক সুলতান আলম, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

মানববন্ধন থেকে পুলিশ সুপারকে দ্রুত প্রত্যাহার এবং অনুমোদনবিহীন পুনাক মেলা বন্ধের দাবি জানান সাংবাদিক নেতারা। সেই সঙ্গে নতুন কর্মসূচিতে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, পুলিশ সুপার যোগদানের পর থেকেই জামালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। হত্যা, ধর্ষণ, গুমসহ ঘাটে ঘাটে চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে অজ্ঞাতনামা লাশ। সেই সঙ্গে ঘুষ ও দুর্নীতিতে ডুবে গেছে পুলিশ প্রশাসন। এই অরাজকতা থেকে জামালপুরবাসীকে রক্ষায় পুলিশ সুপারের দ্রুত প্রত্যাহার জরুরি।

প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এর প্রতিবাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা