ছবি সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার রাবান গ্রামে মোটরসাইকেল ছিনতাইকালে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল বাশার (২৬), মাধবদীর ভূইয়ম গ্রামের হানিফ মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৩) ও সদর থানার সাহেপ্রতাব গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নাছিম রাজা (২৬)।

জানা গেছে, রাতে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে যাত্রীবেশে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে ভাড়া করা হয়। ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন ব্রিজের সামনে নামিয়ে দেওয়ার কথা বলে ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করে ফাহিম নামের এক যাত্রী। চুক্তি অনুযায়ী সেখানে আসার পর আরও ২০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে আগে থেকে উৎপেতে থাকা হাবিবুল বাশার ও নাছিম রাজা পিস্তল ঠেকিয়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে পিস্তলের হাতল দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টাকালে চালক মেহেদী হাসান চিৎকার করেন।

এ সময় এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে থানা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা