ছবি সংগৃহীত
সারাদেশ

ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে ৫টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে চাঁদপুর সদরের পশ্চিম সকদির মেসার্স এ বি এম ব্রিকস, নানুপুরের মেসার্স নানুপুর ব্রিকস, ফরিদগঞ্জের মুন্সীরহাটের মেসার্স মুন্সীরহাট ব্রিকস, মেসার্স মামুন এন্ড ব্রাদার্স ব্রিকস ও নুরপুরের মেসার্স উটতলী নূরপুর ব্রিকসের প্রত্যেকটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে সেই জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। তিনি মালিকদের বৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশনা দেন।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা