সাগরে ৫দিন ধরে ভাসা ১৩ জেলে উদ্ধার
সারাদেশ

সাগরে ৫দিন ধরে ভাসা ১৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভাসানচর আশ্রয়ন কেন্দ্র কোস্টগার্ডের একটি দল।

রোববার (৫ ডিসেম্বের) সন্ধ্যার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্ব দিক থেকে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে চানতে চাইলে ভাসানচর কোস্টগার্ডের মাস্টার চীফ পেটি অফিসার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে কোস্টগার্ডের এ কর্মকর্তা তাৎক্ষণিক উদ্ধারকৃত জেলেদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে তারা গত ৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিলেন বলে জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জন জেলেসহ একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। একপর্যায়ে আকস্মিকভাবে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত ৫দিন তারা সমুদ্রে ভাসতে থাকে।

খবর পেয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের কোস্টগার্ডের একটি দল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে রোববার সন্ধ্যার দিকে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।

ভাসানচর কোস্টগার্ডের মাস্টার চীফ পেটি অফিসার খলিলুর রহমান আরও বলেন, এখনো উদ্ধারকৃত জেলেরা এবং কোস্টগার্ডের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছায়নি। তারা এসে পৌঁছালে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

অপরদিকে একাধিক সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত জেলেরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তারপরও তারা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছালে প্রথমে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।

সান নিউজ/আর/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা