সারাদেশ

গৃহকর্মীকে অন্তঃসত্ত্বা করলো পুলিশ 

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১৮ বছরের এক গৃহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বরকতুল্লাহ। এতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই গৃহকর্মী।

বরকতুল্লাহ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই মেয়ে। এ সুযোগে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করেন বরকতুল্লাহ। এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী তরুণী।

ওই গৃহপরিচারিকা জানান, তিনি বরকতুল্লাহর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বরকতুল্লাহর বাড়ি থেকে রাত ৯ টার দিকে নিজ বাড়িতে ফিরতেন তিনি। রাতে সুযোগ পেলেই (বাড়িতে কেউ না থাকলে) বরকতুল্লাহ তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতেন। তিনি দাবি করেন বরকতুল্লাহ তার অনাগত সন্তানের বাবা।

যুবতীর মা জানান, তারা মেয়েটিকে গর্ভপাত করাতে বগুড়া শহরের এক বেসরকারি ক্লিনিকে নেন। কিন্তু চিকিৎসক তাদের ফিরে দেন। কারণ অনাগত ওই সন্তানের বয়স ৬ মাস হয়ে গেছে। এ অবস্থায় গর্ভপাত করানো হলে মেয়েটির মৃত্যু ঝুঁকি থাকে। তিনি দাবি করেন, বরকতুল্লাহর চাপে সন্তান নষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছিল। গর্ভপাতের জন্য কয়েকজন লোকের মাধ্যমে তাদের কাছে ৫০ হাজার টাকা পাঠানো হয়।

কিন্তু পরে তা না হওয়ায় বিভিন্ন লোকজনের মাধ্যমে তাদের হুমকি দেয়া হচ্ছে। ভয়ে তারা মেয়েটিকে নিয়ে বাড়ির বাহিরে যেতে পারছেন না।

তিনি আরও জানান, গর্ভপাতের জন্য তাদের দেয়া ৫০ হাজার টাকা বাড়িতেই রেখেছেন তারা। যেলোকগুলো তাদের হাতে টাকা দিয়েছেন তারা জানাননি টাকাটা কে পাঠিয়েছেন। শুধু তাদের (কিশোরীর স্বজন) বলা হয়েছে টাকা আরও লাগলে দেয়া হবে। অবশ্য পরে তিনি জানতে পেরেছেন বরকতুল্লাহ ওই টাকা পাঠান।

বরকতুল্লাহর ছেলে খায়রুল জানান, তার বাবা ওই ধরনের জঘন্য কাজ করতেই পারেন না। জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর শিতাবুল ইসলাম জানান, ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তবে অনাগত সন্তানের বাবা কে, এটা তার জানা নেই।

সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা