ছবি সংগৃহীত
সারাদেশ

ইভ্যালির এমডির বিরুদ্ধে বরিশালে ৩ মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক (এমডি) মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণার মামলা করা হ‌য়ে‌ছে।

রোববার (২৮ নভেম্বর) পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন ব‌রিশালের অতি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক। আদাল‌তের বেঞ্চ সহকা‌রী মো. চার্চিল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের কা‌ছে দেন। এর বিপরী‌তে চেক প্রদান করা হ‌লেও চেক নি‌য়ে ব্যাংকে যাওয়া হ‌লে সেই চেক ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

প‌রে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠানো হ‌লেও কো‌নো সদুত্তর না মেলায় পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা