ছবি সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ায় ব্যালট পেপার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিম‌ইল ইউনিয়নের কানেহাত ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কানেহাত ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুষ্কৃতকারীরা হঠাৎ হামলা করে পুরুষ কক্ষের কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে। পরে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

কানেহাত ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়ন্ত মালাকার বলেন, ‘বিষয়টি ওপর মহলে জানিয়েছি। পরিস্থিতি শান্ত হলে আবার ভোটগ্ৰহণ শুরু হবে। ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা