সারাদেশ

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে সানজিদা আক্তার বীনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখ এসিডে ঝলসে দিয়েছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় বীনাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আহত কলেজছাত্রীর চাচা ফজলুল হক ও নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে লালমনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসিড দ্বগ্ধ এইচএসসি পরীক্ষার্থী বীনা সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি চলতি বছর রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।
অন্যদিকে, এসিড নিক্ষেপকারীদের মধ্যে একজন মুহিন পার্শ্ববর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী বীনা রাজশাহী সিটি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষা দেবে। নিজ বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহর থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরে বীনা। বাড়িতে ঢোকার মুহূর্তে মোটরসাইকেল নিয়ে মুহিন ও তার ২ সহযোগী ওই পরীক্ষার্থীর পথ রোধ করে। পরে তারা তার দিকে বোতল থেকে এসিড নিক্ষেপ করে। পরে বিনার চিৎকারে আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন ছুটে আসে উদ্ধার করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জড়িতদের সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। তবে পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বীনার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা