ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি: জেলার উখিয়ায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবারি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল রোববার (২১ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

র‌্যাব বলছে দাবি, ওই ব্যক্তি মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা এবং একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, ভোরে বালুখালীর কাকড়া সেতু এলাকায় র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গত ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছিল। তার শ্যালিকার কাছেও মিয়ানমারের অর্থ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা