ছবি সংগৃহীত
সারাদেশ

কসমেটিকসের দোকানে বিদেশি মদ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী হোটেল ও মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে পাওয়া গেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার হোসেনের ছেলে রাকিব উদ্দিনের (১৯) কসমেটিকসের দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৬টি বিদেশি গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ পাওয়া যায়। এছাড়াও মিলেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। পরে রাকিব উদ্দিনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানের আড়ালে কৌশলে এসব মদ ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা