ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রলিচাপায় জজ কোর্টের পেশকার নিহত

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের চেংগাড়া বাসস্ট্যান্ডে ইট বোঝাই ট্রলিচাপায় মোমিনুল হক (৩২) নামে জেলা জজ কোর্টের একজন পেশকার নিহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল হক মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল হকের ছেলে।

জানা গেছে, মোমিনুল হক বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুর জজকোর্টে যাচ্ছিলেন। চেংগাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ট্রলিটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মোমিনুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা