ছবি সংগৃহীত
সারাদেশ

৬ প্রশিক্ষিত ঘোড়া আমদানি

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল (যশোর): ভারতের দিল্লী থেকে দেশের পুলিশের জন্য ছয়টি প্রশিক্ষিত ঘোড়া আমদানি করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) রাতে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ৬২ হাজার ৪০০ ডলার (প্রায় ৫৩ লাখ টাকা) মূল্যে ছয়টি ঘোড়া ভারত থেকে আমদানি করা হয়।

ঘোড়া আমদানিকারক বাংলাদেশ পুলিশ এবং রপ্তানিকারক ভারতের বিধাতা সাপ্লাইয়ার।

জানা গেছে, দিল্লী থেকে রওয়ানা দিয়ে বেনাপোল বন্দর পৌঁছাতে ঘোড়াবাহী অ্যাম্বুলেন্সটির চারদিন লেগেছে। বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো বুঝে নিয়েছেন আমদানিকারকের প্রতিনিধি এনামুল হক। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো শিগগির খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করে।

উল্লিখিত, গত ৩ নভেম্বর এ বন্দর দিয়ে পুলিশের জন্য আরও ছয়টি ঘোড়া আমদানি করা হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা