ছবি সংগৃহীত
সারাদেশ

ভোটকেন্দ্রের পাশে মিললো দেশীয় অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়ালিয়া ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জের ১৪ ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালীন উপজেলার ছয়ানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়ালিয়া ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে ১৩২টি কেন্দ্রের মধ্যে বেগমগঞ্জ ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ৪২ মোবাইল টিম, ১৪ স্ট্রাইকিং, আটটি স্পেশাল স্ট্রাইকিং, জেলা গোয়েন্দা শাখার চারটি টিম, অফিসার ইনচার্জের একটি টিম এবং সিনিয়র অফিসারদের পাঁচটি টিম মিলে এক হাজার ৯১ জন পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া কেন্দ্রে দুই হাজার ২৪৪ জন আনসার, র‍্যাবের ৫৪ জন এবং বিজিবির ১৪০ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্ত্রাসীরা তিন ফুট লম্বা এসব অস্ত্র (ছোরা) ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা