ছবি সংগৃহীত
সারাদেশ

তেল পাচার রোধে সতর্ক বিজিবি

নিজস্ব প্রতিনিধি, যশোর: সম্প্রতি ভারত থেকে আসা পণ্যবাহীট্রাকে ও সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে তেল পাচারের সংবাদ প্রচার হওয়ায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বুধবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা গেছে বিজিবি সদস্যদের।

কিছুদিন আগে ভারতে যখন তেলের দাম ১০০ টাকা, তখন বাংলাদেশে তেলের দাম ছিলো ৬৫ টাকা। গত ৩ নভেম্বর যখন বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা, তখন ভারতে প্রতি লিটার তা ৯০ রুপিতে বিক্রি হচ্ছে। এ কারণে বাংলাদেশ থেকে তেল পাচার করলে প্রতি লিটারে লাভ হতো ১৬-১৭ টাকা। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বর্তমানে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাকের তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করছে এবং ওই গাড়ি যাওয়ার সময় আবারও পরিমাপ করছে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহাবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ দিন আগে থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে ও নোট করে রাখা হচ্ছে। মালামাল খালাস করে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় আবারও স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। আর পূর্বের নোট করে রাখা তেলের পরিমাণ মিলিয়ে ছাড়া হচ্ছে।

যদি কোনো ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় আগের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা