ছবি সংগৃহীত
সারাদেশ

ভোটগ্রহণ শেষ, নির্বাচনী সহিংসতায় নিহত ৬

নিউজ ডেস্ক: সারা দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোটগণনা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শতাধিক।

নিহতদের মধ্যে নরসিংদীর তিনজন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন ও কুমিল্লায় একজন রয়েছেন।

উল্লিখিত, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়নে ভোট হবে বলে গত ২৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানিয়েছিলো নির্বাচন কমিশন। পরে তফসিল থেকে বাদ দেয়া হয় একটি ইউনিয়ন। আর নানা জটিলতায় সাতটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। বাকিগুলোর মধ্যে পাঁচটিতে সব ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ভোট হয়েছে ৮৩৫টি ইউনিয়নে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা