সারাদেশ

চিকিৎসার জন্য রাজশাহী এসে প্ল্যাটফর্মেই মৃত্যু 

রাজশাহী প্রতিনিধি :

চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ট্রেনে রাজশাহী এসে রেলওয়ে স্টেশনেই মারা গেলেন আবদুল কুদ্দুস ওরফে রাজন (৫৫)।

বুধবার (১০ জুন) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

আবদুল কুদ্দুসের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামে। সন্তানদের সঙ্গে নিয়ে তিনি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহী আসেন। কিন্তু ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই মারা যান বলে জানান তার সন্তানরা।

এ সময় অনুরোধ করলেও রেল কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্সে মরদেহ হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি। পরে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ মরদেহটি অটোরিকশায় করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ কামাল জানান, আবদুল কুদ্দুস হার্টের রোগী ছিলেন বলে তার সন্তানেরা জানিয়েছেন। চিকিৎসা জন্য তাকে রাজশাহী আনা হয়েছিল। রাজশাহীতে ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মে মাথা ঘুরে তিনি পড়ে যান। এতেই তার মৃত্যু হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা