সারাদেশ

মানহীন অক্সিজেন বিক্রি হচ্ছে রোগীর জন্য!

নিজস্ব প্রতিবেদক:

মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর মানহীন অক্সিজেন সিলিন্ডার বিক্রি এবং রিফুয়েলিংয়ের দায়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দুপুরে নগরের এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ মেরিন স্টোর নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বাজারে সাধারণত দুই ধরণের অক্সিজেন পাওয়া যায়। একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন। অন্যটি মেডিক্যাল গ্রেড অক্সিজেন।

‘মুমূর্ষু রোগীদের জন্য ব্যবহৃত মেডিক্যাল গ্রেড অক্সিজেন প্রায় শতভাগ বিশুদ্ধ হতে হয়। যা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে নিশ্চিত করা হয় না। ফলে মেডিক্যাল গ্রেড অক্সিজেনের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেনের দাম কম।’

তিনি বলেন, এনায়েত বাজারের ওই দোকানি করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে রোগীর জন্য চড়া দামে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার বিক্রি এবং রিফুয়েলিং করছিলেন। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

‘এছাড়াও তার অক্সিজেন সিলিন্ডার আমদানি ও মজুদের জন্য বিস্ফোরক অধিদফতরের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ছিলো না। অক্সিজেন সিলিন্ডার কেনা-বেচার রশিদ সংরক্ষণ না করে কয়েকগুণ বেশি দামে তিনি অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছিলেন। এই কারণে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এনায়েত বাজারে অভিযান শেষে আন্দরকিল্লা মোড়ের এবি সার্জিক্যালে অভিযান চালিয়ে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির দায়ে এর মালিককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা