ছবি সংগৃহীত
সারাদেশ

দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৮০০ যানবাহন

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৮০০ যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও ট্রাকচালকরা।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মূলত ফেরি স্বল্পতা, ঘাটসংকট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের অতিরিক্ত গাড়ির চাপে এই যানজট সৃষ্টি হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটারজুড়ে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন। অন্যদিকে এই মহাসড়ক সচল রাখার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৪ কিলোমিটার এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি’র) ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি বিষয়টি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার পার করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (...

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

পঞ্চগড়ে ওএমএসের অতিরিক্ত চাল-আটা না দেওয়ায় ডিলারকে হয়রানি

​পঞ্চগড় পৌরসভায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস...

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা