ছবি সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরা শহরতলী ঘোড়ামারা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোরশেদ আলীর স্ত্রী।

জানা গেছে, ছেলে ফোরকান হোসেন মামাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাস্তার গতিরোধক পার হওয়ার সময় পেছন থেকে মা বিউটি খাতুন ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা