সারাদেশ

যুবক হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রামপালে আলমগীর হোসেন (২২) নামে এক যুবককে হত্যায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন বাগেরহাটের অতিরিক্ত দায়রা ও জজ-২য় আদালতের বিচারক তপন রায়।

জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের গনি শেখের বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন সিরাজুল ইসলাম। একদিন সিরাজুলের অনুপস্থিতে তাদের পূর্ব পরিচিত আলমগীর শেখ তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি সিরাজুলকে জানালে স্বামী-স্ত্রী দুজনে কৌশলে আলমগীরকে ডেকে এনে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পার্শ্ববর্তী মালিডাঙ্গা গ্রামের নিহত আলমগীরের বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে রামপাল থানার এসআই ইমারত শেখ ২০১৭ সালের ২৪ মার্চ সিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আজ মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী পলাতক আছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা