ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাগলছানা থেকেই মিলছে দুধ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: মাত্র ৪৪ দিনেই ছাগলছানা দুধ দিচ্ছে। অসম্ভব হলেও এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।

ওই ছাগলের মালিক বাজিতপুর পশ্চিমপাড়া বাজার-সংলগ্ন বাসিন্দা ফরিদা বেওয়া।

এর আগেও তার ছাগল দুইবার ছানার জন্ম দিয়েছে। কিন্তু এ রকম ঘটনা আগে ঘটেনি বলে দাবি ছাগলটির মালিক।

ছাগলের মালিক ফরিদা বেওয়া বলেন, কদিন যেতে না যেতেই ওলান বড় হতে থাকে এবং অল্প অল্প দুধ বের হতে থাকে। গত কয়েকদিনে এর পরিমাণও বেড়েছে। এবার একটি মাত্র ছানা হলেও অল্পদিনেই হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর দলে দলে বিভিন্ন এলাকার মানুষ ছাগলটিকে দেখতে আসছেন।

ফরিদা বেওয়া বলেন, হঠাৎ করে ছাগল ছানার দুধ বের হতে থাকে। প্রতিদিন ছানাটিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। দিনে প্রায় ৫০০ গ্রামের মতো দুধ বের হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, কয়েক দিন থেকে শুনছি। আজ নিজের চোখে দেখতে এসেছি। ঘটনা সত্য।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা