সারাদেশ

নোয়াখালীতে সিলিন্ডার বিষ্ফোরণে পুড়েছে ৭ দোকান

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের ভববুদ্ধ বাজারে গ্যাস সিলিন্ডারের আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

গতকাল রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রতন রায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভববুদ্ধ বাজারের স্থানীয় এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। পরে নিমিষেই আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিল,১টি সেলুন দোকান,৫টি মুদি দোকান ও একেটি চা দোকান। সাতটি দোকানে প্রায় ৮-১০ লক্ষ মালামাল ছিল বলে জানা গেছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমিরের হানিমুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন জীবনের সূচনা করেই পাড়ি জমিয়েছেন বিদেশে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা