ছবি সংগৃহীত
সারাদেশ

ধানক্ষেতে বল আনতে গিয়ে মিললো নবজাতক

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে ধানক্ষেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার বিকেল পৌনে ৫টার দিকে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বল খেলছিলো শিশুরা। এ সময় বলটি ধানক্ষেতে পড়ে যায়। পরে তা আনতে গেলে নবজাতকটি কেঁদে ওঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন ও পুলিশ নবজাতককে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইন উদ্দিন খন্দকার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর সমাজসেবা কার্যালয়ের একজন সমাজকর্মীর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একজন নার্স ও আয়াকে আপাতত দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে নবজাতকটির বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা