সারাদেশ

চকলেট খেয়ে ৯ শিক্ষার্থীর ডায়রিয়া

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় ভেজাল ও নিম্নমানের চকলেট খেয়ে মাদ্রাসার ৯ শিশু শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) রাতে তাদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। চিকিৎসাধীন শিশুরা হলেন, শহরের কুন্দল এলাকার পূর্বপাড়ার আলিফ, সাফি, সামিয়া, মৌমিতা, আয়ান, নিমু, ইসমাইল, আফসান ও রুহি।

শিশু শিক্ষার্থীদের অভিভাবক সূত্রে জানা যায়, কুন্দল পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার সকালে অধ্যয়নরত শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। শিশুদের অনেকে দুপুরে বাড়িতে এসে চকলেটগুলো খায়। সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে খাবার বিতরণকারী মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্যাকেটের মোড়কে মেয়াদোত্তীর্ণ বিষয়টি নজরে আসেনি। তাছাড়া শনিবার পর্যন্ত মেয়াদ ছিল। মোড়কের ভেতরের খাবারটি নিম্নমানের ছিল নিশ্চিত।

এ ব্যাপারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাশেদ জানান, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসা শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেয়ায় তাদের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা