ছবি সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস খালে পড়ে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।

এ দুর্ঘটনায় ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাঁধন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পাশের খালে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে খালের পানিতে নিমজ্জিত বাসের যাত্রীদের উদ্ধার করে সেবারহাট সহ সেনবাগের কয়েকটি হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃধুল কান্তি মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে চেষ্টা চালায়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্দক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা