ছবি সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় নয় বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব (৯) জামালপুর জেলার কেন্দুয়া থানার চশী নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান জানান, নিহত নিরব গাছা ডেগেরচালা এলাকায় পরিবারের সঙ্গে থেকে ভ্যানচালকের সহযোগী হিসেবে কাজ করতো এবং পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহ করতো। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নিরব।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে বাসচালক হৃদয় (২৪) ও সহযোগী শামীমকে (২৫) পুলিশে সোপর্দ করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা