সারাদেশ

শরীয়তপুরে ইউএনও’কে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইকে দুটি চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল চারটার দিকে ইউএনও পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সকাল নয়টার দিকে হত্যার হুমকি সংবলিত চিঠি দুটি পান। বৃহস্পতিবার সন্ধ্যায় পালং মডেল থানার (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে ইউএনও মনদীপ বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে গিয়ে তিনি চিঠি দুটি পান। সেগুলো পড়ে বেশ কিছু অসংগতি পেয়েছেন ইউএনও। একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এরপর পালং মডেল থানার ওসি আক্তার হোসেনকে জানান এবং থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন।

এ ব্যাপারে ইউএনও মনদীপ ঘরাই বলেন, এ বিষয়ে বিস্তাারিত কিছু জানাতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ডাক বিভাগের মাধ্যমে ইউএনও মনদীপ বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়েছে। আজ সকালে নিজ কার্যালয়ে গিয়ে তিনি চিঠি দুটি পান। সেগুলো পড়ে বেশ কিছু অসংগতি পান ইউএনও। একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেয়া হয়। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং থানায় জিডি করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা