খুন
সারাদেশ

সহপাঠীর হাতে কলেজছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে সহপাঠীর ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুলিশ।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ ঘটনায় সামসুদ্দোহা সাদি (২০) নামের এক ছাত্রলীগকর্মীর নাম উঠে এসেছে। তিনি একই কলেজের ছাত্র এবং স্থানীয় ছাত্রলীগের কাশ্মির গ্রুপের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। এ সময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে ছিলেন। যাওয়ার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত।

কলেজ থেকে বের হওয়ার সময় সাদি ও তানভীর মোটরসাইকেলযোগে এসে পেছন থেকে রাহাতের ডান পায়ের উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর কলেজে তিন দিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা