সারাদেশ

নৌকা মার্কার জয় মানে উন্নয়নের জয়

নিজস্ব প্রতিনিধি, রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। এখন বিভেদ ভুলে যেতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন নৌকা মার্কার জয় মানে উন্নয়নের জয়।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে নব্দীগঞ্জে অপু মুনশি হিমাগার ফাউন্ডেশন মিলনায়তনে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় পীরগাছা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, দফতর সম্পাদক আমিন আনছারী, পীরগাছা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নৌকার বিদ্রোহী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইউপি নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে থেকে একজোট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

টিপু মুনশি বলেন, দলের সুবিধা গ্রহণ করবেন। আবার সেই দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিবেন বিরোধিতা করবেন, এটা মেনে নেওয়া হবে না। কেউ যদি এমনটা করে তাকে দলের সব সুযোগসুবিধা থেকে বঞ্চিত করার সঙ্গে বহিষ্কার করা হবে।

মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকের মনে মনোনয়ন নিয়ে দুঃখ কষ্ট থাকতে পারে। কিন্তু আমরা সবাই তো দলের ও দেশের জন্যই কাজ করি। তাই দেশের স্বার্থে সব ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে পীরগাছার ৮টিসহ দেশের ৮৪৮ ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১-২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি শুনানি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড পীরগাছার আট ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী অন্তত ৩৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীকে চূড়ান্ত করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা