সারাদেশ

সন্তানকে নিয়ে সড়কে ছিটকে পড়ে মা নিহত

নিজস্ব প্রতিবেদক:

বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছে আট মাসের সন্তান আবদুর রহমান। তার চিকিৎসার জন্য বাবা-মা মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে ছেলেকে নিয়ে মা রুনা বেগম (২৮) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রোববার (০৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

রুনা বেগমের স্বামী আমির হোসেন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেন, ছেলেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য ভোরে মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর জিরো পয়েন্টের চৌরাস্তা অতিক্রম করছিলেন। এ সময় দুই দিক থেকে দুটি ট্রাক আসছিল। সাইড হতে গিয়ে মোটরসাইকেলের পেছনের চাকা সড়কের পাশে ভাঙা অংশে পড়ে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর স্ত্রী সন্তানসহ সড়কে ছিটকে পড়েন। সিমেন্টবোঝাই একটি ট্রাক এ সময় তার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে অক্ষত আছে বলে তিনি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পলাতক। রুনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা