সারাদেশ

টাইটানিকে দেবী দুর্গা

নিজস্ব প্রতিবেদক: ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ টাইটানিকের উপর দাঁড়িয়ে পূজায় ভক্তি অর্ঘ্য অর্পণ করছেন দেবীভক্তরা। দেবী দুর্গার দেখা মিলবে টাইটানিকেই। বিষয়টি চমকপ্রদ হলেও এর সত্যতা মিলেছে সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া গ্রামে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে পূজামণ্ডপ গড়ে উঠেছে ডুবে যাওয়া টাইটানিকের উপর। ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট উচ্চতার কাঠ দিয়ে নির্মিত ও কাপড়ের বেষ্টনীঘেরা টাইটানিকের একপাশে স্থাপিত হয়েছে দেবীদুর্গা প্রতিমা।

প্রতিদিন শত শত নারী ও পুরুষ দর্শনার্থী ভক্ত দেখতে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা।

জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনার কারণে দুই বছর আমরা পূজায় আনন্দ করতে পারিনি। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দোলায় করে ফিরে যাবেন।

পূজা দেখতে আসা এক দর্শনার্থী বলেন, জেলার মধ্যে এটি ব্যতিক্রম পূজামণ্ডপ। এখানে ১০৮ বছর আগের ইতিহাসের টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল ও মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সে কারণে পরিবার নিয়ে চলে আসছি দেখতে। বাচ্চারা খুবই মজা করেছে। বর্ণাঢ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে।

দক্ষিণ পারুলিয়া পূজামণ্ডপের সাধারণ সম্পাদক দিলীপ সরকার জানান, আমরা প্রতি বছর বিভিন্ন আদলে প্রতিমা তৈরি করে থাকি। এর আগে হেলিকপ্টারের উপর প্রতিমা ও তার আগে পাহাড়ের ওপর প্রতিমা তৈরি করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা