অগ্নিকাণ্ড
সারাদেশ

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল নগরীর নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ী এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে ভাড়াটিয়া পরিবারটির নগদ অর্থসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ফেরদৌসি বেগমের টিনসেড ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন কাঁচা তরকারী ব্যবসায়ী মরিয়ম বেগম। আজ বেলা বারোটার দিকে দুপুরের রান্নার সময় মরিয়মের রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এর আগেই টিনকাঠের ঘরটি এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারটি নিঃস্ব হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা