হত্যা
সারাদেশ

মির্জাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা বাপ্পী (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বাপ্পী আত্মগোপনে রয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই টেকিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বুধবার (১৩ অক্টোবর) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহতের নাম লাবনী আক্তার (১৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোটনারিচাগারি গ্রামের লাল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার আখিরাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা বাপ্পী প্রেমের সম্পর্ক করে গত চার মাস আগে লাবনীকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা বাপ্পীর বড় ভাইয়ের বাড়িতে থাকেন। এরপর চাকরির উদ্দেশ্যে মির্জাপুরে আসেন তারা। পরে এক আত্মীয়ের মাধ্যমে বাপ্পী গোড়াই এলাকায় একটি কারখানায় চাকরি নেন। চাকরির পর গোড়াই টেকিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরমধ্যে শুরু হয় তাদের পারিবারিক কলহ।

বিয়ের পর থেকে লাবনী ও বাপ্পীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো বলে পুলিশকে জানিয়েছেন লাবনীর বড় ভাই রায়হান মিয়া। তিনি বাদী হয়ে বাপ্পীকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা