ইঁদুর
সারাদেশ

রংপুরে ১২ লাখ ইঁদুর নিধন

নিজস্ব প্রতিনিধি, রংপুরঃ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কিন্তু কৃষি জমি থেকে দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য যোগান বর্তমানে এক বিরাট চ্যালেঞ্জ। আর ইঁদুর প্রতিনিয়তই কৃষকের কষ্টার্জিত ফসল এর মারাত্মক ক্ষতি করছে। আমন মৌসুমে হাজার হাজার মেট্রিক টন ধান নষ্ট করছে ইঁদুর। এবার আমন মৌসুমে রংপুর বিভাগের পাঁচ জেলায় ১১ লাখ ৮৭ হাজার ৬৭৬টি ইঁদুর নিধন করা হয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ইঁদুর নিধন হয়েছে রংপুর জেলায়। এখানে ৭ লাখ ২৮ হাজার ২৮২টি, গাইবান্ধায় ১ লাখ ৮ হাজার ২৯০, কুড়িগ্রামে ৯৮ হাজার ৭৮টি, লালমনিরহাটে ৭৬ হাজার ১৫৬টি, নীলফামারীতে ১ লাখ ৭৬ হাজার ৬৬০টি ইঁদুর নিধন করা হয়েছে। করোনা মহামারীর কারণে এবার ইঁদুর নিধন কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা অংশ নেননি। তবে কৃষি বিভাগের ১ হাজার ৬০ জন এবং ১ লাখ ৯৫ হাজার ১৩৬ জন কৃষক ইঁদুর নিধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কৃষি বিভাগ জানায়, চলতি বছরে আনুষ্ঠানিকভাবে সেরা ইঁদুর নিধনকারীদের পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় প্রায় ৬ লাখ হেক্টরের বেশি জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছর রংপুর অঞ্চলে আমনের মোট উৎপাদনের ৬ শতাংশ ইঁদুরের পেটে যায়। মৌসুমে গমের মোট উৎপাদনের ১০ শতাংশ, আলুর ৬ শতাংশ, শাক সবজির ৫ শতাংশ, নারিকেলের ১০ শতাংশ ও আনারসের ১০ শতাংশ ফলন ইঁদুররা ভক্ষণ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা