ছবি সংগৃহীত
সারাদেশ

মাইক্রোবাস চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরের কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস চাপায় রাজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শাব্বির খান (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ মৌলভীবাজার সদর উপজেলার জগতসী উতাইয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি তার খালার বাড়ি রাজনগর উপজেলার শালন গ্রামে বেড়াতে এসেছিলেন।

আহত শাব্বির রাজনগর উপজেলার শালন গ্রামের লেচু খানের ছেলে।

জানা গেছে, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ মারা যান। আহত অবস্থায় শাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা