অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
সারাদেশ

অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজাদ মিয়া জানান, এ আগুনে একটি কোল্ড কর্নার, একটি কসমেটিক্সের দোকান, একটি কনফেকশনারীর দোকান, একটি জুতার দোকান ও একটি মুরগির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা