সারাদেশ

উখিয়ায় ৮ রোহিঙ্গা ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটককৃতরা হলো, উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লা (২০), মৃত শফিকের ছেলে মো. আমিন (২৮), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), মৃত কাসেমের ছেলে মো. রফিক (২১), মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২), মৃত আব্দুল গফফারের ছেলে আরিফ উল্লাহ (৩২) ও মৃত জাবের আলমের ছেলে মোহাম্মদ সলিম (২৬)।

এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানিয়েছেন, জামতলী ক্যাম্প-১৩ এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আট রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

তিনি জানান, এসময় আটককৃতদের কাছ থেকে সাতটি দা, হাঁসুয়া ও রডের শাবল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা