ফাইল ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেলো চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত ইছহাক আহমদের ছেলে কৃষক এনামুল হক (৫২) ও মৃত নবী হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জিয়াবুল করিম জানান, সাত বছর আগে ওই এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে মারা যান নবী হোসেন। ওই ঘটনার পর হাতি থেকে রক্ষা পেতে গাছের ওপর টংঘর তৈরি করে তার পরিবারের সদস্যরা ক্ষেত পাহারা দিয়ে আসছিলেন। সোমবারও পাহারা দিচ্ছিলেন এনামুল হক ও শহিদুল ইসলাম। মধ্যরাতে বজ্রপাত হলে দুজনই মারা যান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা